দক্ষিণ কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 13, 2015

দক্ষিণ কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন !!!!!



কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার বিকেলে প্রতিমন্ত্রী দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর গ্রামে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত এ ক্যাম্পাস উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. আলী নূর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ।

দ্বিতীয় ক্যাম্পাসের জমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই সরকারের অনুমোদন নিয়ে জায়গা ক্রয় করতে সক্ষম হয়েছে। দক্ষিণ কেরাণীগঞ্জস্থ বাঘৈর গ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসটি ৩৪৯.৫ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অত্যাধুনিক একটি ছাত্র হল এবং বিশতলা ভবন বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।’

প্রধান অতিথির বক্তব্যে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আজকের দিন কেরাণীগঞ্জবাসীর জন্য একটি বিশেষ উল্লেখযোগ্য দিন। কারণ ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যাম্পাস কেরাণীগঞ্জে সম্প্রসারিত হচ্ছে। দেড়শ বছরের ঐতিহ্যের পুরানো এই শিক্ষাপীঠ থেকে বহুগুণীজন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এবং রয়েছেন।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here