আইসিসির টি২০ ক্রিকেটে অলরাউন্ডার র্যাংকিংয়ে এক নম্বরে যায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন। নারীদের ক্রিকেটে টি২০তে অলরাউন্ডারে শীর্ষে ওঠায় তাকে অভিনন্দন জানিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়া সাকিব সোমবার নিজের ফেসবুক পেজে সালমাকে অভিনন্দন জানিয়ে বার্তা লিখেন।
ফেসবুকে তিনি লিখেন, ‘Congratulations to the Bangladesh Women’s cricket team captain Salma Khatun on becoming the No. 1 T20I bowler and All-rounder. You have made the country proud – Shakib. নাম্বার ওয়ান টি২০আই বোলার এবং অলরাউন্ডার হয়ে ওঠাতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন কে শুভেচ্ছা ও অভিনন্দন, আমরা গর্বিত! – সাকিব’
উল্লেখ্য’ আইসিসির টেস্ট, টি২০ এবং ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এ ক্রিকেট তারকার পর নারীদের ক্রিকেটেও দাপট শুরু হলো বাংলাদেশের। এবার টি২০ ক্রিকেটে অলরাউন্ডারে উঠেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক২৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসিরি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন। টি২০’র বোলিংয়ে র্যাংকিংয়েও ৬৪৯ রেটিং নিয়ে সেরা। গত ২১ ডিসেম্বর আইসিসি কর্তৃক সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে টেস্ট ও টি২০তে শীর্ষস্থান ফিরে পান সাকিব আল হাসান।
আইসিসিরি পুরুষ ও নারীদের ক্রিকেটে একই সাথে টি২০’র অলরাউন্ডার র্যাকিংয়ে বাংলাদেশের দুই ক্রিকেট তারকার নাম, যা আন্তর্জাতিক ক্রিকেটে খুবই বিরল একটি ঘটনা এবং বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment