ঢাকা: সময়ের দুই আলোচিত কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন এবং মিলনের সাথে দুইটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন উঠতি কণ্ঠশিল্পী লাবণ্য। ইলিয়াসের সঙ্গে গাওয়া গানটির শিরোনাম ‘ভালোবাসার জয়’ এবং মিলনের সঙ্গে গাওয়া গানটির শিরোনাম ‘মিষ্টি যন্ত্রণা’। দুটি গানেরই সুর এবং সংগীতপরিচালনা করেছেন অয়ন চাকলাদার। এবং গান দুটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ।
গত ১১ জানুয়ারি শান্তিনগরের একটি স্টুডিওতে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়। গান দুটি ‘আমরা আমরা’ শিরোনামে একটি মিক্সড অ্যালবামে থাকবে। আসছে ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশিত হবে।
উল্লেখ্য, এর আগে ‘অগ্নি’ সিনেমায় শফিক তুহিনের সাথে লাবণ্যর গাওয়া ‘অগ্নি গিরির অগ্নি আমি’ গানটি শ্রোতামহলে প্রশংসিত হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:
Post a Comment