বিভিন্ন উৎসবের কথা আমরা জানলেও শুনতে অবাক লাগে যদি শুনি মাসব্যাপী বরফ উৎসবের কথা। তবে হ্যা, শুরু হয়েছে বিখ্যাত আইস ফেস্টিভেল বা বরফ উৎসব। চীনের হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে সোমবার থেকে শুরু হয়েছে এই উৎসব। মাসব্যাপী এ উৎসবে এবার আট লাখ পর্যটক যোগ দিবে বলে অনুমান করা হচ্ছে। ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে নানা বর্ণে সেজেছে হারবিন শহরটি। সংহুয়া নদীর তীরে তৈরি করা হয়েছে নানা ধরনের স্থাপত্য আর ভাস্কর্য যা দেখলে দু চোখ জুড়িয়ে যায়। রাতে এসব স্থাপত্যের ওপর রঙিন আলো পড়ে তৈরি হয় এক অপার্থিব সৌন্দর্য। এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসে লাখ লাখ মানুষ। অনেকে আবার বিয়ের জন্য বেছে নেন হারবিনের এই বরফ উৎসবকে। বিয়ের পর বরফের স্থাপত্যগুলোর ওপর নানা ঢঙ্গে ছবি তোলেন নব দম্পতিরা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:
Post a Comment