মুক্তচিন্তার পরিণতি হিসেবে গুরুদণ্ডপ্রাপ্ত সৌদি ব্লগার ও সমাজকর্মী রাইফ বাদাবির স্ত্রী, তার স্বামীর মুক্তির জন্যে প্রচারণা অভিযান চালাচ্ছেন। এর অংশ হিসেবে পশ্চিমা দেশগুলোকে রাইফের মুক্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গেল সপ্তাহে রাইফ বাদাবিকে এক মসজিদের সামনে প্রকাশ্যে ৫০ দোররা শাস্তি প্রদান করা হয়েছে যা তাকে প্রদানকৃত ১০০০ দোররার অংশ। এছাড়া ‘ইসলাম বিরোধী প্রচারণার জন্যে’ ২০১৪ সালের মাঝামাঝি সময়ে তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান ও ২ কোটি ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তার সমমতাবলম্বী স্ত্রী ইনসাফ হায়দার বর্তমানে কানাডায় রাজনৈতিক আশ্রয়ে আছেন। পশ্চিমা দেশগুলোর রাইফের মুক্তি চেয়ে ইতোমধ্যে বিবৃতি দেয়ার বিষয়টিতে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। এবং সেইসঙ্গে আরও সোচ্চার হওয়া প্রয়োজন বলে মনে করছেন। তিনি চান সৌদি সরকারকে যেন রাষ্ট্রীয়ভাবে রাইফের মুক্তি প্রক্রিয়া ত্বরাণ্বিত করার জন্যে চাপ দেয়া হয়, যেখানে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো রাইফের মুক্তি বিষয়ে কোন উচ্চবাচ্যে নেই। গণমাধ্যমের কাছে তিনি তার ব্যক্তিগত যাতনার কথা উল্লেখ করে বলেন, এ মুহূর্তে যে তীব্র কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা প্রকাশের ভাষা তার জানা নেই। জেদ্দার রুবাইস কারাগারে রাইফকে প্রেরণের পর এখনও পর্যন্ত তার সঙ্গে স্ত্রী ইনসাফ হায়দারের কোন যোগাযোগ নেই।
ইনসাফ বলেন, ‘স্রষ্টা চান তো, তিনি (রাইফ) আরও শক্তিশালী হবেন শরীরে ও মনে। তিনি তার মূলনীতিতে, আদর্শে চিরকাল আস্থা রেখে চলবেন।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।



No comments:
Post a Comment