বেলজিয়ামে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই ‘জিহাদি’ নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে দেশটির পূর্বাঞ্চলে বারবিয়েস এলাকায় এই অভিযান চালানো হয় । এ ঘটনার পর দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
অভিযানে তৃতীয় অপর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।
কর্মকর্তাদের দাবি, হতাহতরা সিরিয়া থেকে ফেরত এসেছে এবং তারা পুলিশের ওপর হামলার পরিকল্পনা করছিল।
বেলজিয়ামের আইন কর্মকর্তা এরিক ভান দের সিপ্ট সাংবাদিকদের বলেন, জার্মানী সীমান্তের কাছে বারবিয়েস শহরে সিরিয়া ফেরত সন্দেহভাজন কয়েকজন ‘জিহাদি’ হামলার পরিকল্পনা করছিল। তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিতে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালায়।
তিনি বলেন, পুলিশতে দেখা মাত্র সন্দেহভাজনরা গুলি ছুঁড়তে শুরু করে। তারা মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের ওপর সমরাস্ত্র দিয়ে গুলি ছোঁড়ে ও হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।
অভিযান শেষে চারটি কালাশিনিকভ, বোমা তৈরির সরঞ্জাম এবং পুলিশের পোশাক পাওয়া গেছে।
ব্রাসেলস এবং আশপাশের শহরগুলোসহ দেশটির বিভিন্ন এলাকায় অন্ততপক্ষে ১০টি অভিযান চালানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিনের প্রথমভাগে ব্রাসেলসের কাছাকাছি জাভেনটামে দুই সন্দেহভাজন জিহাদিকে গ্রেপ্তার করা হয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেইন্ডারস ফরাসি টেলিভিশন চ্যানেল আইটেলিকে জানিয়েছেন, স্থল অভিযান এখন বন্ধ রয়েছে। আমরা এখন তথ্য বিশ্লেষণ করছি ( রাতভর সন্ত্রাসবিরোধী অভিযানের)।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment