দ্রুত সংলাপের মাধ্যমে সঙ্কট নিরসনের তাগিদ দিলেন বি. চৌধুরী !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 16, 2015

দ্রুত সংলাপের মাধ্যমে সঙ্কট নিরসনের তাগিদ দিলেন বি. চৌধুরী !!!!!


দ্রুত সংলাপের মাধ্যমে রাজনৈতিক সঙ্কট নিরসনের তাগিদ দিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘সংলাপ না হলে দেশ ভয়াবহ সংঘাতের দিকে যাবে।’ তিনি এও বলেন, ‘বিদেশিদের চাপে যদি সংলাপ হয় তা হবে দেশের জন্য লজ্জাজনক।’

শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পররাষ্ট্রপ্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখতে বেরানোর সময় গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিয়াজ রহমানের মতো কূটনীতিকের ওপর হামলা দুঃখজনক উল্লেখ করে তিনি দোষীদের বিচার দাবি করেন।

অবরোধে তার সমর্থন রয়েছে কিনা-  সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান। তিনি বলেন, ‘সরকার ৫ তারিখে (জানুয়ারি) বিএনপিকে সমাবেশ করতে দেয়নি। ১২ তারিখে তারা নিজেরা সমাবেশ করে রাজনৈতিকভাবে হেরে গেছে।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here