বিমানের সামনে মেকানিকের পোশাক পরে দাঁড়িয়ে আছেন একজন। মাথায় টুপি। চোখে রোদচশমা। ভালো করে তাকাতেই বোঝা গেলো তিনি মোশাররফ করিম। ব্যাংককের পাতায়ায় নতুন ধারাবাহিক নাটকের কাজ করতে গিয়েই তার এই সাজগোজ।
‘অর্কিড’ নামের নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান। এতে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, ফারুক হোসেন, তৌসিফ মাহবুব, মিথিলা, মিশু সাব্বির, মৌসুমী হামিদ, তানজিকা প্রমুখ। প্রযোজনায় ১৯৫২ এন্টারটেইনমেন্ট। শিগগিরই চ্যানেল আইয়ে এর প্রচার শুরু হবে।
মোশাররফ করিম সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রঞ্জু। সে পেশায় বিমানের মেকানিক। চরিত্রটির প্রতি সব দর্শকেরেই কৌতূহল তৈরি হবে সহজে। নাটকের গল্পটাও মজার।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment