মিরপুর বিআরটিএ অফিস থেকে ১৫ দালাল আটক !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 12, 2015

মিরপুর বিআরটিএ অফিস থেকে ১৫ দালাল আটক !!!!!


রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়ে ১৫ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১২ মে) দুপুর একটা দিকে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব সদর দফতরের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বাংলানিউজকে জানান।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে একটি দালাল চক্র বিআরটিএ অফিসে লাইসেন্সসহ বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের নানাভাবে হয়রানি করে আসছে। এ কারণে দুপুরে অভিযান চালিয়ে এ ১৫ দালালকে আটক করা হয়।

আটককৃতদের দুপুরের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হবে বলে মাকসুদুল আলম জানান।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here