এবার সিলেটে ব্লগার অনন্ত বিজয় খুন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 12, 2015

এবার সিলেটে ব্লগার অনন্ত বিজয় খুন !!!!!


নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে অনন্ত বিজয় দাশ নামের এক ব্লগারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সুবিদবাজারে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ব্লগারের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

মুক্তমনা ব্লগার হওয়ায় একাধিকবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মৌলবাদীরা টার্গেট করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার সহযোগীরা দাবি করেন।

গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ জানান, অনন্ত বিজয়  মুক্তমনা ব্লগের একজন নিয়মিত লেখক ছিলেন। এ ছাড়াও বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোট কাগজ `যুক্তি`র সম্পাদক ছিলেন। একুশে বইমেলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে। তিনি পূবালী ব্যাংকে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন অনন্ত। বাসার সামনে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমতউল্লাহ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার দায় এখনো কোনো পক্ষই স্বীকার করেনি।

 উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে জখম করে শত শত মানুষ ও পুলিশের সামনেই পালিয়ে যায় খুনিরা। গত ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার আহমেদ রাজীব হায়দারকে। একই বছরের ১৪ জানুয়ারি রাতে একইভাবে কুপিয়ে আহত করা হয় আরেক ব্লগার আসিফ মহিউদ্দীনকে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here