চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠ বার্নাব্যুতে বেনজেমা, বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদো (বিবিসি) ইতালিয়ান চ্যাম্পিয়নদের রক্ষণের বড় পরীক্ষা নিবেন।
দ্বিতীয় লেগে জুভেন্টাসের জন্য কঠিন হুমকি হয়ে উঠতে পারেন বিবিসি জুটি। তবে রিয়ালের বিবিসি জুটির জবাব দিতে জুভরাও বিবিসি জুটিকে নিয়ে ছক কষছেন। জুভেন্টাসের বিবিসি হলেন- বুনোচ্চি, বারজাগলি ও কিয়েলান্নি। রিয়ালের বিবিসি জুটির মুহুর্মুহু আক্রমণ সামলাতে প্রস্তুত রয়েছেন ইতালিয়ান জায়ান্টদের এই রক্ষণ-ত্রয়ী।
বুধবারের ম্যাচটি তাই হতে যাচ্ছে রিয়ালের আক্রমণভাগ বনাম জুভেন্টাসের রক্ষণভাগের লড়াই। প্রথম লেগে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে কিছুটা এগিয়ে রয়েছে জুভেন্টাস। ফিরতি লেগে শেষ হাসি কে হাসে সেটাই দেখার বিষয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment