শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্র হাসপাতালে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 5, 2015

শিক্ষকের বেত্রাঘাতে স্কুলছাত্র হাসপাতালে !!!!!


নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বেত্রাঘাতে সোহেল রানা (১১) নামে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোহেল পার্শ্ববর্তী দক্ষিণ শালজানা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সোহেলের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে বিশেষ পাঠদান চলাকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সোহেলকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। খবর পেয়ে স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সোহেলের মামা আকাশ হোসেন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  জানান, তার ভাগ্নেকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়েছে। তার শরীরে ১৫/১৬ বেত্রাঘাতের চিহ্ন রয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলামেইলকে জানান, সকালে বিশেষ পাঠদানকালে সোহেল তার সহপাঠী রাশেদের গলা চেপে ধরে। রাশেদকে মুক্ত করতে সোহেলকে বেত্রাঘাত করা হয়।

এ ব্যাপারে শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীর স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here