একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসছে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৮ ও ৯ জুন অনুশীলন করবে। ১০-১৪ জুন প্রথম টেস্টে মাঠে নামবে অতিথিরা। ১৫, ১৬ আর ১৭ জুন ভারতীয়রা অনুশীলন করবে।
১৮ জুন প্রথম ওয়ানডেতে মিরপুর স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ১৯ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। আর ২০ জুন আবারো অনুশীলন করবে ভারত।
টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলবে ২১ জুন। ২২ জুন রিজার্ভ ডে আর ২৩ জুন অনুশীলন রয়েছে টিম ইন্ডিয়ার। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ভারত মাঠে নামবে ২৪ জুন। পরের দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ২৬ জুন ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টিম ইন্ডিয়া।
তিনটি ওয়ানডে ম্যাচই দিবা-রাত্রির হবে বলে জানায় বিসিবি।
বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু
১০ জুন, ২০১৫ টেস্ট ফতুল্লা
১৮ জুন, ২০১৫ প্রথম ওয়ানডে মিরপুর
২১ জুন, ২০১৫ দ্বিতীয় ওয়ানডে মিরপুর
২৪ জুন, ২০১৫ তৃতীয় ওয়ানডে মিরপুর
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment