রাজধানীর ডেমরায় ভাড়াটিয়া সেজে টাকা ও স্বর্ণালঙ্কার লুট !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 6, 2015

রাজধানীর ডেমরায় ভাড়াটিয়া সেজে টাকা ও স্বর্ণালঙ্কার লুট !!!!!


রাজধানীর ডেমরা থানাধীন পাইটি এলাকায় ভাড়াটিয়া সেজে একই পরিবারের দুইজনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কর লুট করেছে অজ্ঞানপার্টির সদস্যরা।

বুধবার (০৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডেমরার পাইটি এলাকায় সৌদি প্রবাসী জহির উদ্দিনের তিন তলা বাসা। তার স্ত্রী আলেয়া বেগম (৪৫) ও মেয়ে ইভা আক্তার (১৫) ঘটনার সময় বাসায় ছিলেন। বাড়ির তৃতীয় তলা ভাড়া নেওয়ার নাম করে এদিন সকালে দুইজন নারী ও একজন পুরুষ তাদের বাসায় ঢুকেন। এরপর তারা বেল-তরমুজ খাইয়ে দুইজনকে অচেতন করে ঘরে লুটপাট চালায়।

এ সময় তারা ১০ ভরী স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন প্রবাসী জহির উদ্দিনের বড় মেয়ে ফারজানা ও তার চাচা শফিক মিয়া।

বর্তমানে ওই মা-মেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।   

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here