শহরের বস্তি এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত শিশুদের মোবাইল ক্যাশ ট্র্যান্সফার সেবার মাধ্যমে আর্থিক সহায়তা দিতে ৬ মে থেকে একটি উদ্যোগ নেয়া হয়েছে।
এই উদ্যোগে বর্তমানে ২০টি জেলার ১৬ হাজার শিশু আর্থিক সহায়তা পাচ্ছে। ঢাকা শহরের বস্তি এলাকায় বসবাসকারী আরো ৫০০ শিশু ১৮ মাস মোবাইল ফোনের ক্যাশ ট্রান্সফার সেবার মাধ্যমে আর্থিক সুবিধা পাবে। এই উদ্যোগটি ইউনিসেফ এর সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘এনেবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইট (ইইসিআর)’ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
তিনটি সুনির্দিষ্ট শর্তের আওতায় এই শিশু এবাং তাদের পরিবার প্রতি মাসে তিন কিস্তিতে ২ হাজার টাকা পাবেন। শর্তগুলো হচ্ছে, শিশুদের অবশ্যই স্কুলে যেতে হবে, তারা কোন শিশুশ্রমে যুক্ত থাকলে তা বন্ধ করতে হবে এবং তাদের ১৮ বছরের আগে বিয়ে দেয়া যাবে না।
এই উদ্যোগে গ্রামীণফোন বিনামূল্যে সংযোগসহ ৫০০টি হ্যান্ডসেট দিয়েছে।
৬ মে বুধবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উপস্থিতিতে পল্লবীর ২ নম্বর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়। এসময় ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার এবং গ্রামীণফোনের পরিচালক ফিনান্সিয়াল সার্ভিসেস দেলোয়ার হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment