বহুল আলোচিত বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বিল ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় পাস করা হয়েছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সীমান্ত চুক্তির ওপর সংশোধনী বিলটি উত্থাপন করেন। বিলটি নিয়ে প্রায় তিনঘণ্টা আলোচনার পর সর্বসম্মতভাবে পাস হয়।
আগামীকাল বিলটি আইনসভার নিম্নকক্ষ লোকসভায় চূড়ান্তভাবে পাসের লক্ষ্যে উত্থাপন করা হবে।
ভারতীয় রাজ্যসভার কার্য উপদেষ্টা কমিটি সীমান্ত বিলটি নিয়ে আলোচনার জন্য তিনঘণ্টা সময় বেঁধে দেন। রাজ্যসভায় বিলটি অনুমোদন হওয়ায় আজ রাতেই রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্বাক্ষর নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল লোকসভায় চূড়ান্ত অনুমোদন করা হবে।
সীমান্ত চুক্তি বিলটি রাজ্যসভায় পাস হওয়ার কথা শুনে ছিটমহলে আনন্দের বন্যা বইছে। সেখানে মিষ্টি বিতরণও করেন ছিটমহলবাসী। চুক্তি বাস্তবায়ন হলে প্রায় ৬০ হাজার ছিটমহলবাসী তাদের স্থায়ী ঠিকানা পাবেন। দীর্ঘদিনের মানবেতর জীবন থেকে মুক্তি পাবেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment