খালেদার গ্রেপ্তার দাবিতে নৌমন্ত্রীর কর্মসূচি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 5, 2015

খালেদার গ্রেপ্তার দাবিতে নৌমন্ত্রীর কর্মসূচি !!!!!


মানুষ খুন, সম্পদ ধ্বংসের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের পক্ষ থেকে আগামী ৭ ও ৮ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব গেট থেকে সিলেট অভিমুখে জনতার অভিযাত্রা।

এছাড়াও ২২, ২৩ ও ২৪ মে শ্রমিক কর্মচারী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক এক্য পরিষদের পক্ষ থেকে উত্তরবঙ্গে অনুরুপ আরেকটি জনতার অভিযাত্রা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাজাহান খান এ কর্মসূচি ঘোষণা করেন।

শাজাহান খান বলেন, ‘প্রথম দফায় আমাদের আন্দোলন ছিল খালেদা জিয়ার হরতাল-অবরোধে যে প্রাণহানি হয়েছে, শিক্ষাব্যবস্থা বিঘ্নিত হয়েছে, ব্যবসা-বাণিজা ধ্বংস হয়েছে তা বন্ধের দাবিতে। আর এখন আমাদের আন্দোলন খালেদার বিচার দাবিতে।’

নৌমন্ত্রী বলেন, ‘অবরোধ-হরতালের নামে পেট্রোলবোমা মেরে ড্রাইভার-হেলপার-নারী-শিশুসহ যাত্রী ও নিরীহ মানুষ খুন, যানবাহন ও বিভিন্ন অফিসে অগ্নিসংযোগ করেছে। তাছাড়া শিল্প-কারখানা ভাঙচুর, ব্যবসা-বাণিজ্য ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন ধ্বংস করার জন্য সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারী খালেদা জিয়াসহ জড়িত সব খুনি ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সব শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি।’

এসময় মন্ত্রী আরো জানান, ২০০২ সালের ৩০ জুন আদমজী জুট মিল খালেদা বন্ধ করে দিয়েছিলেন। এতে ২৫ হাজার শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছিল। ৫ হাজার ছোট বড় মাঝারি শিল্প বন্ধ করে কয়েক লাখ শ্রমিককে বেকার করে দিয়েছিলেন তিনি। তাই শ্রমিক ও শিল্প ধ্বংসের প্রতিবাদে ১০ জুলাই আদমজীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ইসমত কাদির গামা, আলাউদ্দীন মিয়া, হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব জেড এম কামরুল আনাম প্রমুখ।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here