গাজীপুরে মেঘনা গ্রুপের বাইসাইকেল কারখানায় আগুন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 2, 2015

গাজীপুরে মেঘনা গ্রুপের বাইসাইকেল কারখানায় আগুন !!!!!


নিজস্ব প্রতিবেদক,গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মেঘনা গ্রুপের সাইকেল প্রস্তুত কারখানায় আগুন লেগেছে। কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের আবাসিক এলাকায়।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (০২ মে) বেলা পৌনে ২টার দিকে কারখানার কারখানার রাবার থেকে আগুনের সূত্রপাত।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  বলেন, আগুন বাড়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা গ্রুপের সাইকেল প্রস্তুত কারখানার রাবারে আগুন লাগার পর আগুন বাড়তে থাকে। কারখানার পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের আবাসিক এলাকায়। আতঙ্কে ঘটনাস্থল নতুন বাজার এলাকার অধিবাসীরা বাসা বাড়ির জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।

 সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here