ফেসবুক কার্যালয়ে জাপানী প্রধানমন্ত্রী !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 2, 2015

ফেসবুক কার্যালয়ে জাপানী প্রধানমন্ত্রী !!!!!


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ শুক্রবার (০১ মে) রাত ১১টা ৫৭ মিনিটে (বাংলাদেশ সময়) একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

জাপানে কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র ব্যবসার ক্ষমতায়নে ফেসবুকের প্রভাব সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয় বলে এসময় জানান মার্ক।

পরিদর্শনকালে ফেসবুকের কালো দেয়ালেও স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র সফররত শিনজো। কার্যালয়ে পরিদর্শরকারী অতিথিদের এ দেয়ালে স্বাক্ষর করার প্রথা প্রচলিত রয়েছে ফেসবুকে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা একশ’ ১৯ কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে জাপানে প্রায় তিন কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন বলে জানা গেছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here