রাজধানীর মিরপুর ২নং কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ২য় তলার বারান্দা থেকে পড়ে নজরুল ইসলাম (৫০) নামের একজন রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালের অ্যাডমিন রফিকুল ইসলাম এবং ওয়ার্ডবয় আবুল কালাম আজাদ জানান নজরুল ইসলাম প্রায়ই তাদের হাসপাতালে চিকিৎসার জন্য আসতেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে একটি বিকট শব্দ শুনতে পান। তখন তারা দৌঁড়ে সেখানে যান এবং লোকজনের মাধ্যমে জানতে পারেন, নজরুল ২য় তলার বারান্দা থেকে পড়ে গেছেন। তবে নজরুল কিভাবে পড়ে গেছেন তা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতালের ওয়ার্ডবয় আবুল কালাম আজাদকে আটক করেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার লাশ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment