‘ছোট ব্রাডম্যান’ মুমিনুল হকের প্রথম ছক্কা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 2, 2015

‘ছোট ব্রাডম্যান’ মুমিনুল হকের প্রথম ছক্কা !!!!!


বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক টেস্টে ৬০’র বেশি গড় নিয়ে ১ হাজারেরও বেশি রান করেছেন। কমপক্ষে ১ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে স্যার ডন ব্রাডম্যানের (৯৯.৯৪) পরই টেস্ট গড়ে মুমিনুলের অবস্থান। ফলে এই বাঁ-হাতি ব্যাটসমানকে বাংলাদেশের ব্রাডম্যান বা ছোট ব্রাডম্যান নামে ডাকা হয়। ১৩ টেস্টের ক্যারিয়ারে প্রায় ১ হাজার ৩০০ রান করা মুমিনুল এই প্রথম টেস্ট ক্রিকেটে ছক্কার দেখা পেলেন।

টেস্টে এর আগে ১৩৮টি (মোট ১৪০টি) চার মারলেও কখনও ছক্কা মারা হয়নি মুমিনুলের। তবে শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে নিজের প্রথম ছক্কার দেখা পেলেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। জুলফিকার বাবরকে ডাউন দ্য ট্রাকে এসে লং অনের ওপর দিয়ে দর্শনীয় এক ছক্কা হাঁকান ২৩ বছর বয়সী এই টাইগার তারকা।

জাতীয় দলের হয়ে ১৩ টেস্টের ছোট ক্যারিয়ারে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি করেন মুমিনুল হক। তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা বোঝাতে একটি পরিসংখ্যান উল্লেখ করা যেতে পারে। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে শুধু ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেননি তিনি। এছাড়া অন্য ১২ টেস্টের কোনো না কোনো ইনিংসে সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তাছাড়া চলতি টেস্টের প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলার পথে টানা ১০ টেস্টে ফিফটি বা তার চেয়ে বেশি রানের ইনিংসে খেলার রেকর্ড গড়েন এই তরুণ উদীয়মান ক্রিকেটার।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here