সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 6, 2015

সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড !!!!!


‘হিট অ্যান্ড রান’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। বুধবার আলাদত এ অভিনেতাকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই দিন দুপুর ২ টায় আদালত সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

ইন্ডিয়ান পেনাল কোড ৩০৪ (২) ধারায় আদালত তাকে এ সাজা দিয়েছেন।

এর আগে সালমানের আইনজীবী সালমানের হার্টের সমস্যা রয়েছে বলে আদালতে মেডিকেল রিপোর্ট পেশ করেন। এবং অন্যান্য মানবিক বিষয়গুলো বিবেচনা করে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা করার আবেদন করেছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালমানের ১০ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন।

এ মামলার বিচারক ডি ডাব্লিউ দেশপান্ডে আজ ৬ মে বেলা ১১ টায় আলাদতে যুক্তি তর্ক উপস্থান শেষে সালমানকে বলেন, ‘আপনি মদ্যপ ছিলেন এবং সে সময় আপনার গাড়িচালক নয় আপনিই গাড়ি চালাচ্ছিলেন। আপনি দোষী প্রমাণিত হয়েছেন।’

এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সালমান এ বিষয়ের কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন। পরে ২০০২ সালে সালমানের বিরুদ্ধে সকল মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে গত ২২ এপ্রিল এ মামলা নিয়ে দুপক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত এ মামলার রায় ঘোষণার সিদ্ধান্ত নেন এবং রায়ের দিন ৬ মে ধার্য করেছিলেন। গত ২৭ মার্চ নিজের পক্ষে জবানবন্দি দিয়েছিলেন সালমান। তিনি বলেছিলেন, সেদিন গাড়িটি তিনি নয় বরং তার গাড়িচালক চালাচ্ছিলেন। পরবর্তীতে বিষয়টি স্বীকারও করেছেন তার গাড়িচালক অশোক সিং। তারপর এ মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর মামলার বিচারক ডি. ডাব্লিউ দেশপান্ডে রায়ের দিন ধার্য করেন।

সালমানের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ৩০৪ ধারার পাশাপাশি বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যা (২৭৯ ধারা), ব্যক্তিকে আঘাত (৩৩৭ ধারা) এবং সম্পত্তি নষ্ট (৪২৭ ধারা) বিষয়ে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগও করা হয়।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা মারে। এতে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা চার ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে আহতদের একজন মারা যান। 

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here