আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘৫০ ওভারের খেলায় বিএনপি ১০ ওভার খেলে মাঠ ছেড়েছে। এরপর মাঠ খারাপ, আম্পায়ার খারাপ- বিএনপির এমন অভিযোগ কেউ মেনে নেয়নি।’
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ আয়োজিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সন্ত্রাস দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি পুরো খেলা খেলেনি। তারা ৮ ঘণ্টার খেলা ৩ ঘণ্টা খেলে নিজেদের গুটিয়ে নিয়েছে। তাই পুরো খেলা না খেলে তারা (বিএনপি) কাউকে দোষ দিতে পারেন না। ৫০ ওভারের খেলা কেউ যদি ১০ ওভার খেলে মাঠ ছাড়ার পর বলে যে তাদের জোর করে হারানো হয়েছে তবে কি কেউ মেনে নেয়?’
মাঠে নেমে কিছুক্ষণ খেলে যদি মাঠ ছেড়ে যায় তাহলে শেষ পর্যন্ত যারা মাঠে ছিল খেলা তাদের পক্ষেই যায় বলে মন্তব্য করেন সাবেক এই বনমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে সাবেক এই বনমন্ত্রী বলেন, ‘আপনি নাকি এখন জেলায় জেলায় গিয়ে দলকে সংগঠিত করবেন। তবে যদি সন্ত্রাসীদের সংগঠিত করেন আপনাকে এবার ছাড়া হবে না।’
সভায় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গাজীপুর মুক্তিযোদ্ধ কাউন্সিলের কমান্ডার কাজী মোজাম্মেল হক, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment