মডেল, অভিনেত্রী ও গায়িকা স্বাগতার বাগদান সম্পন্ন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 5, 2015

মডেল, অভিনেত্রী ও গায়িকা স্বাগতার বাগদান সম্পন্ন !!!!!


বিয়ে করে থিতু হওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন মডেল, অভিনেত্রী ও গায়িকা স্বাগতা। প্রেমিক রাশেদ জামানের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে তাঁর। গতকাল সোমবার উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল করেছেন স্বাগতা ও রাশেদ জামান।

বাগদানের খবর নিশ্চিত করেছেন স্বাগতা নিজেই। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হুট করেই বাগদানের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য বিষয়টি সবাইকে জানান সম্ভব হয়নি। আশা করছি, বাগদানের পর খুব বেশি সময় না নিয়ে যত দ্রুত সম্ভব বিয়ের তারিখ চূড়ান্ত করা সম্ভব হবে।’

রাশেদ জামান পেশায় চিত্রগ্রাহক। প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা। ছবির নাম ‘আয়নাবাজি’। ছবিটির চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদ জামান। তিনি এর আগে অমিতাভ রেজার নির্দেশনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here