আফ্রিকার দেশ কেনিয়ায় আবারও সহিংস হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠন আলশাবাব। রাজধানী নাইরুবি থেকে মানদেরা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীরা হামলা চালালে কমপক্ষে ২৮জন নিহত হয়।
শনিবার সকালে একদল বন্দুকধারী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা। গণমাধ্যমটির দেয়া তথ্য মতে, বাস থেকে প্রথমে যাত্রীদের নামানো হয়, এরপর তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
হামলার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি। তবে নাইরুবি পুলিশ কর্তৃপক্ষের দাবি, সশস্ত্র সংগঠন আল শাবাব নতুন করে আবারও কেনিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। যে স্থানে ঘটনাটি ঘটেছে সেটা মূলত কেনিয়া ও সোমালিয়ায় সীমান্তবর্তী অঞ্চল। এখানে আলশাবাবসহ বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন তৎপর।
উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসে নাইরুবির ওয়েস্টগেট শপিং মলে সশস্ত্র হামলায় ৬৮ জন মানুষ নিহত হয়। প্রাথমিকভাবে এই হামলার দায়িত্ব কোনো পক্ষ স্বীকার না করলেও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে আলশাবাব গোষ্ঠি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment