জবির শীতকালীন ছুটি শুরু ১৪ ডিসেম্বর !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 20, 2014

জবির শীতকালীন ছুটি শুরু ১৪ ডিসেম্বর !!!!!


ডিসেম্বরের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতকালীন ছুটি, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর (রোববার) থেকে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে। তবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১ম বর্ষ) ভর্তি সংশ্লিষ্ট সকল বিভাগ/দপ্তর খোলা থাকবে এবং ভর্তির কার্যক্রম যথারীতি চলবে।
ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ ২১ ডিসেম্বর (রোববার) হতে যথারীতি শুরু হবে।

উল্লেখ্য, ১৬ নভেম্বর উপাচার্যের সভাপতিত্বে সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ২১ ডিসেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর হতে শীতকালীন ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here